news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বিজ্ঞান ও প্রযুক্তি

আপনার ফোনে আড়িপাতা নেই তো?

Next.js logo

প্রকাশিত:

১৫ আগস্ট, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

অনেকের স্মার্টফোনে আড়ি পেতে দৈনন্দিন কার্যক্রম নজরদারি করে সাইবার অপরাধীরা। এমনকি ফোনে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ তথ্যও হাতিয়ে নেয় তারা। ফলে তথ্য বেহাত হওয়ার পাশাপাশি অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কাউকে কাউকে বিভিন্ন ধরনের হয়রানি ও ব্ল্যাকমেলের মুখোমুখি হতে হয়। এ সমস্যায় পড়ার আগে করণীয় কী?

Thumbnail for আপনার ফোনে আড়িপাতা নেই তো?
ইনকিলাব

মোবাইল ফোনের দুর্বলতা খুঁজে বের করে সহজেই ফোনটিকে ট্যাপিং ডিভাইসে পরিণত করা সম্ভব। তবে বেশ কিছু লক্ষণ দেখে স্মার্টফোনে আড়িপাতা রয়েছে কি না, তা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। চলুন জেনে নেয়া যাক লক্ষণগুলো।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আপনার ফোন থেকে অটোমেটিকলি এসএমএস গেলে বুঝতে হবে ফোনে আড়িপাতা অ্যাপ রয়েছে।

আড়িপাতা অ্যাপগুলো ফোনের পটভূমিতে চালু থাকে। পাশাপাশি সংগ্রহ করা তথ্য নিয়মিত ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠায়। এতে ব্যবহারকারীদের অজান্তেই মোবাইল ডাটার পরিমাণ কমে যায়। তাই কোনো অ্যাপ ব্যবহার না করলেও যদি মোবাইল ডাটা কমতে থাকে, তবে বুঝতে হবে ফোনে আড়িপাতা অ্যাপ রয়েছে।

মোবাইলের সেটিংস অপশন থেকে নামানো অ্যাপের তালিকা পর্যালোচনা করেও আড়িপাতা অ্যাপের উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তালিকায় অপরিচিত অ্যাপের নাম দেখলেই বুঝতে হবে, এটি আড়িপাতা অ্যাপ বা ম্যালওয়্যার।

মোবাইল ফোন ব্যবহারের সময় বিভিন্ন সুবিধা চালু বা বন্ধসহ অনলাইন থেকে স্বয়ংক্রিয়ভাবে নানা ধরনের ফাইল নামতে থাকলে বুঝতে হবে ফোনে আড়িপাতা অ্যাপ রয়েছে।

মোবাইলে আড়িপাতা অ্যাপ থাকার আশঙ্কা থাকলে ফোনে অ্যান্টি-স্পাইওয়্যার অ্যাপ নামিয়ে স্ক্যান করে সেগুলো মুছে ফেলতে হবে। পাশাপাশি ফোনে থাকা অপরিচিত অ্যাপগুলো মুছে ফেলতে হবে। এরপরও আড়িপাতা অ্যাপ না মুছলে ফোন ফ্যাক্টরি রিসেট করতে হবে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

আপনার ফোনে আড়িপাতা নেই তো?